হেম-বেহাগের মহারাজা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বসংগীতের ইতিহাসে অবিস্মরণীয় নাম ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তাঁর জীবন যেমন বর্ণাঢ্য, তেমনি বৈচিত্র্যময়, অথচ এই কিংবদন্তি সংগীতজ্ঞের পূর্ণাঙ্গ জীবনী আজও রচিত হয়নি। নাসির আলী মামুনের 'হেম-বেহাগের মহারাজা' উপন্যাসে উঠে এসেছে তাঁর জীবনের এমন সব অজানা অধ্যায়, যা সাধারণ মানুষের জানার বাইরে ছিল। লেখক নিজেই ভূমিকায় স্পষ্ট করেছেন, এটি কোনো জীবনী নয়, বরং জীবনীভিত্তিক উপন্যাস, যেখানে শিল্পের স্বাধীনতা ও কল্পনাপ্রতিভার মিশেলে বাস্তবের সঙ্গে যুক্ত হয়েছে আবেগ, অনুভব ও উপলব্ধির নানা রং।
ক্যামেরার শিল্পী হিসেবে যিনি পৃথিবীবিখ্যাত মানুষের মুখ ধরে রেখেছেন তাঁর লেন্সবন্দী করে, এবার সেই নাসির আলী মামুনের কলমেই জীবন্ত হয়ে উঠেছেন সংগীতের মহারাজা। সংগীতজ্ঞের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া অজানা গল্পগুলো নিয়ে রচিত এই আখ্যান যেমন সুখপাঠ্য, তেমনি সত্যের প্রতি অবিচল অনুরাগের নিদর্শন। তাঁর ক্যামেরার কারসাজির মতোই সংগীত-অন্তপ্রাণ এই মানুষের জীবনীভিত্তিক উপন্যাস পাঠককে মুগ্ধ করবে নিশ্চিতভাবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849977551 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 150 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |