রাষ্ট্রবিপ্লবে সুভাষচন্দ্র বসু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিরাজুল ইসলাম চৌধুরীর 'রাষ্ট্রবিপ্লবে সুভাষচন্দ্র বসু' বইয়ে ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর বিপ্লবী তৎপরতা বিশ্লেষণ করা হয়েছে। গান্ধী, জিন্নাহ, নেহরুর মতো নেতাদের থেকে সুভাষ ছিলেন স্বতন্ত্র, কারণ সশস্ত্র সংগ্রাম ছাড়া ব্রিটিশ শাসনের অবসান সম্ভব নয় বলে তিনি দ্রুত উপলব্ধি করেছিলেন। ব্রিটিশ শাসকদের কাছে অন্য সব নেতার চেয়ে সুভাষই ছিলেন সবচেয়ে বিপজ্জনক।
তিনি ভারতকে বহু জাতির দেশ হিসেবে দেখতে চাননি, আবার বাংলার রাজনীতিকে সর্বভারতীয় রাজনীতি থেকে আলাদা করতেও চাননি চিত্তরঞ্জন দাশের মতো। সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বললেও জাতীয়তাবাদী ধারা তিনি পরিত্যাগ করেননি। তথ্য-প্রমাণসহ সুভাষচন্দ্রের রাষ্ট্রবিপ্লবী চরিত্র ও তাৎপর্য তুলে ধরা হয়েছে এই রচনায়, যা তাঁকে জানতে ও বুঝতে সহায়ক।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849971061 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |