তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দেড় দশকের ফ্যাসিবাদী শাসন আর বর্বর বন্দিশালা ‘আয়নাঘরে’র অন্ধকারের ইতি টেনে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। স্বৈরিণী হাসিনার অপশাসনের দহনকালে গণ-মানুষের বিশ্বাস ছুঁয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ইশতেহারে শৃঙ্খল মুক্তির গান গেয়েছেন লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বক্তব্যে ধ্বনিত হয়েছে স্বাধীনতার ঘোষকের স্বনির্ভর বাংলাদেশের বয়ান, গণ-মানুষের ইশতেহারের বাংলাদেশ পুনরুদ্ধার, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামীগাথা, শোষিত মানুষের ঘুরে দাঁড়ানোর পথনির্দেশনা আর তরুণ প্রজন্মের প্রতি গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আহ্বান। ফ্যাসিবাদের আজ্ঞাবহ আদালত ২০১৫ সালের ৭ জানুয়ারি দেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি প্রকাশ এবং প্রচার নিষিদ্ধ করে। বক্তব্য নিষিদ্ধ হলেও নিশ্চুপ থাকেননি তিনি—আট হাজার মাইল দূরবর্তী টেমসের শহর থেকে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছেন ফিনিক্স পাখির চোখে। গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারের পক্ষে সময়োচিত বক্তব্য দিয়ে স্বাধীনতাপ্রিয় বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। মানুষের কথাগুলো স্বৈরাচারের কানে বিদ্ধ করতে তাঁর সামনে প্ল্যাটফর্ম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম আর সারাদেশে বিস্তৃত জাতীয়তাবাদী শক্তির নেটওয়ার্ক। দেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষিদ্ধ সময়ের ৩৬টি নির্বাচিত বক্তব্য নিয়ে এই গ্রন্থ ‘তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ’, যা সম্পাদনা করেছেন লন্ডনপ্রবাসী সাংবাদিক ড. সালেহ শিবলী। বইটি হতে পারে ইতিহাসের এক অনন্য দলিল।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849476979 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |