ছন্দে ছন্দে জীবনগাথা: গৌতম বুদ্ধ গীতিকাব্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবি মনোরঞ্জন বালার গীতিকাব্য 'ছন্দে ছন্দে জীবনগাথা: গৌতম বুদ্ধ গীতিকাব্য' বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত ধারাবাহিক জীবনকাহিনিকে ছন্দের আঙ্গিকে তুলে এনেছে। তাঁর স্বভাব, বিদ্যাশিক্ষা, জীবপ্রেম, বিবাহ, সাধনা, বুদ্ধত্ব লাভ, ধর্মপ্রচার, সবকিছুই সংক্ষিপ্ত পরিসরে আলোকিত হয়েছে এই কাব্যে। বুদ্ধের বাণী, প্রধান ভিক্ষু-ভিক্ষুণী ও শিষ্যদের পরিচয়, অঙ্গুলিমাল ও দেবদত্তের কাহিনি, এমনকি বৌদ্ধধর্মের অনুশাসন এবং কয়েকটি বুদ্ধমূর্তির অলৌকিক বিবরণও স্থান পেয়েছে এখানে। তথ্যনির্দেশ ও গবেষণা পদ্ধতির অনুসরণে লেখা এই কাব্যে পয়ার ছন্দ ব্যবহৃত হয়েছে, যেখানে প্রতিটি চরণে ১৪ মাত্রা, প্রথম পর্বে ৮ ও দ্বিতীয় পর্বে ৬ মাত্রায় বিন্যস্ত।
বিশুদ্ধ তথ্যের সাথে সাহিত্যের মেলবন্ধন পাঠকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে। যারা বুদ্ধের জীবন ও বৌদ্ধদর্শন সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য এই কাব্যগ্রন্থ এক অনন্য সংযোজন। গবেষণা ও কাব্যের এমন সমন্বয় সত্যিই বিরল।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849992110 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |