যে জীবন যার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নাসির আলী মামুনের 'যে জীবন যার' কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের জীবনের অজানা কাহিনি নিয়ে রচিত একটি উপন্যাস। শিল্পী হিসেবে সুলতানের খ্যাতি ছিল অসামান্য, কিন্তু তাঁর ব্যক্তিজীবন ছিল কুহেলিকাময়। সাতচল্লিশ পূর্ববর্তী ভারতবর্ষের নানা স্থানে তিনি একাকী ঘুরে বেড়িয়েছেন, কোথাও স্থায়ী হননি। তাঁর বর্ণাঢ্য ও বিচিত্র জীবনযাপনের পরতে পরতে ছড়িয়ে থাকা গল্প পাঠকদের মুগ্ধ করে।
লেখক আলোকচিত্রশিল্পী হিসেবে সুলতানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সূত্রে শিল্পীর মুখ থেকে শোনা বহু অজানা, নাটকীয় এমনকি অলৌকিক ঘটনা এই উপন্যাসে স্থান পেয়েছে। এটি সুলতানের জীবনী নয়, উপন্যাস। সুলতানের কাছে থেকে শোনা কাহিনি পরম যত্নে উপন্যাস আকারে সাজিয়েছেন লেখক। এই গ্রন্থে বর্ণিত জীবনের সত্য, অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনাপ্রবাহ পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849992189 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |