স্বপ্ন রঙিন দুই বোন
by সুজন বড়ুয়া
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুজন বড়ুয়ার কিশোর উপন্যাস 'স্বপ্ন রঙিন দুই বোন' নতুন শিশু আসার আনন্দ আর বড় বোনের জটিল অনুভূতির গল্প বলে। ছোট বোনের আগমনে বড় বোনকে হারাতে হয় বাবা-মায়ের মাঝখানে ঘুমানোর জায়গা, আদর আর মনোযোগ। ভেতরে জ্বলতে থাকা কষ্ট আর হিংসা ধীরে ধীরে বদলে যায় ছোট বোনের মনকাড়া হাসি আর মায়ার বাঁধনে পড়ে।
দুই বোনের জগৎ বড় হতে থাকে নিত্যনতুন খুশি, মান-অভিমান আর আনন্দ-বেদনায়। পোষা বেড়াল চিতা, গৃহকর্মী আদুরীর মা, নতুন স্কুল, নতুন বাসা, আর অদ্ভুত টেলিফোন কলের মধ্য দিয়ে তাদের গল্প এগিয়ে যায় ইভটিজিং পর্যন্ত। কঠিন বাধা পেরিয়ে দুই বোনের রঙিন স্বপ্নজয়ের এই অভিযান নতুন প্রজন্মের পাঠকদের শুধু অভিভূতই করবে না, খুলে দেবে তাদের দিব্যদৃষ্টি।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849338024 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |