বুদ্ধি দিয়ে রাজ্য জয়
by অতনু তিয়াস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অতনু তিয়াসের 'বুদ্ধি দিয়ে রাজ্য জয়' বইয়ে নিঝুম বনের পশুপাখিরা ভয়ানক বিপদে পড়েছে। একদিকে বনের রাজা বাঘের অত্যাচারে সবাই অতিষ্ঠ, অন্যদিকে নতুন বিপদ হলো মাথা বিগড়ে যাওয়া হাতির খামখেয়ালিপনা। পাগলা হাতিটা যাকে দেখে তাকেই কুস্তি খেলতে ডাকে। খেলার ছলেই পায়ে থেঁতলে বা আছড়ে মেরে ফেলে পশুপাখিদের।
এমন অবস্থায় বনের সব পশুপাখি মিলে সভা ডাকল। বাঘ ও হাতির খপ্পর থেকে বাঁচার উপায় খুঁজতে এই সভা। সভায় উপস্থিত বুদ্ধিজীবী শিয়ালের মাথা থেকে বের হলো দারুণ এক বুদ্ধি! সেই বুদ্ধিবলে হাতি ও বাঘের অত্যাচার থেকে রেহাই পেল সবাই। যোগ্য নেতার পুরস্কার হিসেবে শিয়াল পেয়ে গেল নিঝুম বনের রাজ্যভার!
ছন্দে ছন্দে লেখা এই গল্পটি শিশুদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। বুদ্ধি দিয়ে বড় শক্তিকেও পরাজিত করা যায়, এই শিক্ষাটি শিশুরা গল্পের ভেতর দিয়ে শিখতে পারবে। পশুরাজ্য নিঝুম বনের গল্পে ডুব দিতে চাইলে বইটি হাতে নিন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849617525 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 24 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।