টেইম ইয়োর হ্যাবিট
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রতি বছর ৩১ ডিসেম্বর রাতে আমরা সবাই নতুন বছরের প্রতিজ্ঞা করি। কেউ জীবন উপভোগ করতে চায়, কেউ বিশ্ব ঘুরতে চায়, কেউ ধনী হতে চায়, আবার কেউ ৫০টি বই পড়ার শপথ নেয়। কিন্তু জানুয়ারি মাস শেষ হতে না হতেই সেই প্রতিজ্ঞাগুলো আমরা ভুলে যাই। মো: মেহেদী হাসান এসিএস-এর 'টেইম ইয়োর হ্যাবিট' বইটি সেই চিরচেনা ব্যর্থতার গল্প নিয়ে নয়, বরং তার সমাধান নিয়ে।
আমাদের জীবন তো আসলে শত শত অভ্যাসের সমষ্টি। বদভ্যাস ত্যাগ করতে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণ, আমরা সেগুলো একদিনেই বদলে ফেলতে চাই। কিন্তু অভ্যাস একটি বিজ্ঞান, যাকে বুঝে পরিকল্পিতভাবে কাজ করতে হয়। এই বইটি খারাপ অভ্যাস বর্জন, প্রতিস্থাপন এবং ভালো অভ্যাস গঠনের একটি পরীক্ষিত গাইডলাইন দেয়। একটু সচেতন হলেই জীবনকে অনেক সুন্দর করে গড়ে তোলা সম্ভব, এই বিশ্বাসই জাগিয়ে তোলে বইটি।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849944089 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 140 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |