তিন দিনের বোগোটা: ড্রাগ কার্টেলের দেশে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাহফুজুর রহমানের 'তিন দিনের বোগোটা: ড্রাগ কার্টেলের দেশে' একটি অনুসন্ধানী ভ্রমণকাহিনি, যার কেন্দ্রে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। কুখ্যাত ড্রাগ কার্টেলের নানা প্রসঙ্গ উঠে এসেছে এতে অনুপুঙ্খভাবে। কলম্বিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পর্বগুলো উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়েছে লেখকের কলমে।
নিছক ভ্রমণবিবরণ নয়, এই বই ইতিহাস-চেতনাকে সূত্রায়ণের চেষ্টা করেছে। প্রচলিত তথ্যের বাইরে অন্য অনেক উৎস থেকে নেওয়া তথ্যে লেখক কলম্বিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ এমনভাবে উপস্থাপন করেছেন, যার একটাকে অন্যটা থেকে বিচ্ছিন্ন করা যায় না। বর্ণাঢ্য ও বেগবান এই ভ্রমণকাহিনি পাঠককে অপূর্ব এক মিশ্রণে বিমোহিত করবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849944027 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |