নির্বাচিত কবিতা
by পিয়াস মজিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পিয়াস মজিদের 'নির্বাচিত কবিতা' তাঁর প্রায় বিশটি মৌলিক কবিতার বই থেকে বাছাই করা নানা স্বাদের কবিতার সংকলন। হ্রস্ব, দীর্ঘ, গদ্য কিংবা লিরিক, সব ধরনের কবিতার দেখা মিলবে এই বইয়ে। কবির নিজের ভাষ্যমতে, প্রতিটি কবিতাই কবির মনোলোক থেকে নির্বাচিত অনুভবের প্রকাশ, তবু এই সংকলনে প্রথাসিদ্ধ পথ অনুসরণ করা হয়েছে পাঠকের সুবিধার কথা ভেবে।
কবিতাগুলোকে নিছক কবিতাগত গুরুত্ব দিয়ে নয়, বরং পিয়াসের জীবনযাপনের অভিজ্ঞতা হিসেবে পাঠ করা ভালো। তিনি কবিতাকে দেখেছেন তাঁর পোষা নদী হিসেবে, যার অতলে ডুবতে ডুবতে তিনি বুঝেছেন মৃত্যুসুন্দর বাস্তবতায় বেঁচে থাকাই এক প্রবল কবিতা। যারা সমসাময়িক বাংলা কবিতার নতুন সুর শুনতে চান, তাদের জন্য এই সংকলন এক মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849574262 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |