Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

880৳1100৳Save 220৳ (20%)
Qty
Wishlist
Share

শামীমা আখতার তুলি ও তাহসিন শান লিওনের যৌথ লেখা 'সিক টু স্ট্রং' একটি গঠনমূলক গাইড বই, যা বৈজ্ঞানিক তথ্য, গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতার সংমিশ্রণে তৈরি। উচ্চ বিলিরুবিন, ফাটা গলব্লাডারের মতো জটিল শারীরিক অবস্থার সাথে লড়াই করে লেখিকা তুলি দেখিয়েছেন কীভাবে মাত্র তিন মাসে আমূল পরিবর্তন সম্ভব। ডাক্তাররা যখন 'কিছুই করার নেই' বলে ফিরিয়ে দিয়েছিল, তখনও তিনি হাল ছাড়েননি। 'রত্নগর্ভা' মায়ের কনিষ্ঠ সন্তান তুলি ডাক্তার-প্রফেসর ভাইবোনদের ভিড়ে বেছে নিয়েছিলেন ব্যায়ামবিদের অনিশ্চিত পথ, আর আজ তিনি আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি নারী ব্যায়াম পরামর্শক হিসেবে পরিচিত।

বইটিতে রয়েছে গল্প, বৈজ্ঞানিক তথ্য, রেফারেন্স, টেবিল, কুইজ, ব্যায়াম রুটিন ও ডায়েট প্ল্যান। কানাডায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া ছেলে লিওনের সাথে মিলে লেখা এই বইটি দুই দশকের রোগ-যুদ্ধের গল্পও বটে। নিজের প্রতিষ্ঠান 'কমব্যাট জিম বাই তুলি'তে ২০ বছরে ১০ হাজারের বেশি মানুষের জীবন বদলে দেওয়ার অভিজ্ঞতা নারী-পুরুষ সব বয়সীদের জন্য এই বইটিকে মূল্যবান করে তুলেছে।

প্রকাশনী:শিখা প্রকাশনী
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:352
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all