কলির কথা শুনে সায়ন হাসে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মো. ফুয়াদ আল ফিদাহর 'কলির কথা শুনে সায়ন হাসে' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কলি হাসান, যে ছোটোবেলা থেকেই রোগে আক্রান্ত এবং কানে শুনতে পায় না। বিখ্যাত এক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী কলিকে তাই আলাদা যন্ত্র ব্যবহার করতে হয়। কিন্তু সেই বিশেষ যন্ত্র যে একদিন অতিপ্রাকৃতের সঙ্গে কলির সংযোগ-সেতু হয়ে উঠবে, তা কে জানত?
আর কে-ই বা জানত, নতুন স্যার সায়নের মধ্যে এতটা রহস্য লুকিয়ে আছে? আচমকা সায়ন স্যারের কুনজরে পড়ে যায় কলি, আর বোঝা যায় তাকে হত্যা না করা পর্যন্ত থামবে না সায়ন স্যার। কলি না পারছে কাউকে কিছু বলতে, না পারছে কিছু করতে—প্রমাণ নেই যে! অসহায় কলির বাঁচার আকুতি শুনে মুচকি হাসছে সায়ন। জয় হবে কার? অসহায় কলির? নাকি ক্রূর সায়নের? অতিপ্রাকৃত শক্তি আর অমানবিক নিষ্ঠুরতার এই সংঘাতে পাঠক শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতার সম্মুখীন হবে।
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 92 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |