আর্টেমিস ফাউল অ্যান্ড দ্য টাইম প্যারাডক্স

by ওয়েন কোলফার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

416৳520৳Save 104৳ (20%)
Qty
Wishlist
Share

ওয়েন কোলফারের 'আর্টেমিস ফাউল অ্যান্ড দ্য টাইম প্যারাডক্স' একটি ফ্যান্টাসি-থ্রিলার উপন্যাস। তিন বছর উধাও থাকার পর ফিরে এসেছে আর্টেমিস ফাউল—এক নতুন জীবনে, একজন বড়ো ভাই হয়ে। তার প্রতিদিন কাটে যমজ ভাইদের গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর মধ্যে, যেমন ফরাসি রেস্তোরাঁয় সঠিক ভঙ্গিতে ওয়েটারকে ডাকা। কিন্তু সুখের সেই ছন্দ ভেঙে যায় যখন তার মা এক মরণ-রোগে আক্রান্ত হন। মাকে বাঁচানোর একমাত্র উপায় সিল্কি সিফাকা লেমুরের মস্তিষ্ক থেকে নেওয়া তরল, কিন্তু এই প্রজাতি ইতিমধ্যেই বিলুপ্ত—আর সেই বিলুপ্তির জন্য দায়ী খোদ আর্টেমিসই, ছোটোবেলায় সে-ই শেষ সিফাকাটাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে।

প্রতিকূলতা যতই আসুক, আর্টেমিস হাল ছাড়ার পাত্র নয়। ফেয়ারি বন্ধুদের সহায়তায় সে ছুটে যায় অতীতে—লেমুরটাকে রক্ষা করে বর্তমানে ফিরিয়ে আনতে। কিন্তু সময় ভ্রমণ সহজ খেলা নয়। মাকে বাঁচাতে হলে আর্টেমিসকে শুধু সময়ের সব নিয়ম ভাঙতে হবে না, পরাস্ত করতে হবে তার দেখা সবচেয়ে চতুর প্রতিদ্বন্দ্বীকে—যে আর কেউ নয়, দশ বছর বয়সি খুদে জিনিয়াস, আর্টেমিস ফাউল-ই!

অনুবাদক:মো. ফুয়াদ আল ফিদাহ
প্রকাশনী:বিবলিওফাইল প্রকাশনী
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:303
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all