নজ্জুমি কিতাব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ আলমগীর তৈমূর'র 'নজ্জুমি কিতাব' রহস্য আর ভয়ের এক চমকপ্রদ গল্প। অষ্টম শতাব্দীতে ইয়েমেনের কবি আব্দুল আল হযরত আল আযিফ নামে এক নিষিদ্ধ কিতাব রচনা করেছিলেন, যে নামের অর্থ রাতের পোকামাকড়ের শব্দ, যাকে অনেকে প্রেতাত্মার আর্তনাদও বলেন। এই কিতাব লিখতে গিয়ে আল হযরতকে বারবার নিজের জীবন বাজি রাখতে হয়েছে, আর ঘুরতে হয়েছে হারিয়ে যাওয়া অভিশপ্ত বাবেল নগরী, রহস্যময় মেম্ফিসের অন্ধকার পথ আর রাব আল খালি মরুভূমির ভয়াল প্রান্তরে। সেখানকার অভিজ্ঞতা তাকে পুরোপুরি বদলে দেয়। বহুদিন পর আমেরিকান লেখক এইচ পি লাভক্র্যাফট এই হারানো কিতাবটি খুঁজে পান এবং নাম দেন 'দ্য নেক্রোনমিকন'। এরপরই প্রশ্ন ওঠে, এটি কি সত্যি নাকি নিছক কল্পনা? এই রহস্যের উত্তর খুঁজতেই কুষ্টিয়ার স্কুল মাস্টার দীনবন্ধুর হাতে আসে কিতাবটির একটি নকল। বন্ধুর সাবধানবাণী সত্ত্বেও কৌতূহল তাকে থামাতে পারে না, আর শুরু হয় এমন এক যাত্রা যেখানে বাস্তব আর বিভ্রম একাকার, আর প্রতিটি পাতাই হয়ে ওঠে এক অজানা দরজা, যা খুললে ফেরার পথ থাকে না।
| প্রকাশনী | : | বিবলিওফাইল প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |