Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডায়ানা উইন জোন্সের কাল্ট ক্লাসিক 'মুভিং ক্যাসেল ট্রিলজি - বক্সসেট' আমাদের পরিচিত জগতের পাশেই থাকা এক জাদুকরী জগতের তিনটি রাজ্যের গল্প বলে। ইনগেরি, স্ট্র্যানজিয়া আর হাই নরল্যান্ডে ভয়ংকর জাদুকর হাউলের বসবাস। ডাইনির অভিশাপে বৃদ্ধা হয়ে যাওয়া সোফি তার মুক্তির উপায় খুঁজতে পৌঁছে যায় হাউলের কাছে। অন্যদিকে রাসপুতের গরিব ব্যবসায়ী আবদুল্লাহ জাদুর গালিচায় চড়ে শাহজাদীর প্রাসাদে যায়, কিন্তু সেখানে সে আবিষ্কার করে শাহজাদীকে এক ভয়ংকর জিন চুরি করেছে। হাই নরল্যান্ডের পাহাড়ে ঘুরে বেড়ায় লুব্বক নামের এক প্রাণী, যে পুরো রাজ্য দখলের স্বপ্ন দেখে।
তিন রাজ্যের মানুষের ভাগ্য জড়িয়ে যায় এক শক্তিশালী জাদুর ঘূর্ণাবর্তে। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক চলমান প্রাসাদের। সেই প্রাসাদেই মিলিত হতে চলেছে তিন রাজ্যের বাসিন্দাদের নিয়তি। জটিল জাদু, চরিত্রের গভীরতা আর চমৎকার বুননের গল্প যারা ভালোবাসেন, তাদের জন্য এই ট্রিলজি এক অনন্য সংযোজন।
| অনুবাদক | : | ঝিলম বিশ্বাস |
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 840 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |