দর্পহরণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফারহানা ইয়াসমিনের রাজনৈতিক উপন্যাস 'দর্পহরণ' এমন এক চরিত্রের গল্প, যে ঢাকার কাছে নিজের এলাকায় এক যুগের বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে। টানা তিনবার সাংসদ নির্বাচিত হওয়া ইব্রাহিম সালিমের বিপক্ষে দাঁড়ানো মানে মৃত্যুর চুক্তি করা। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামে তরুণ রণ, যার নেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা, আছে শুধু সততা আর কঠোর পরিশ্রমের মানসিকতা। প্রথম চালেই সে সালিমের দুর্বল জায়গায় আঘাত করে বসল।
কিন্তু সালিম কি এত সহজে হার মেনে নেবে? পাল্টা আঘাত আর ষড়যন্ত্রের জালে কি টিকে থাকতে পারবে রণ? দুই পরিবারের পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব, তুলতুল আর শুভ্রা নামের দুই তরুণীর জীবনের আকস্মিক পরিবর্তন সব মিলিয়ে 'দর্পহরণ' যেন বর্তমান রাজনীতির আয়না। রণ নামের সাধারণ এক যুবক কীভাবে সফল রাজনীতিবিদ হয়ে ওঠে, তারই দলিল এই উপন্যাস।
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |