ছন্দহীন পদ্য
by জবরুল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গ্রামের একজন স্কুল শিক্ষিকা পদ্য। বয়স ভদ্রসীমা পেরিয়ে গেলেও বিয়ের প্রসঙ্গ এলে সে বরাবরই নীরব থাকে, আর তার এই নীরবতার কারণ কেউ জানে না। পাশের বাড়ির ছেলে অনিক, ছোটবেলা থেকে যাকে পদ্য "আপু" বলে ডাকত, বয়সে সাড়ে তিন বছরের ছোট এই ছেলেটি একদিন হুট করে শহরে পাড়ি জমায়, এরপর আর ফিরে আসেনি। এখন সে একজন প্রতিষ্ঠিত কথাসাহিত্যিক, প্রতি বছর তার বই পাঠকদের মন জয় করে, কিন্তু সেও যেন বিয়ের প্রসঙ্গে নিশ্চুপ।
দুই পরিবারই এই অদ্ভুত রহস্যের কারণ খুঁজে বের করতে ব্যর্থ। তাদের জীবনে এই গোপন প্রণয় এসেছে ভিন্ন পথে, যেমনটি আইয়ুব বাচ্চুর গানের কথায় বলা হয়—"আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে।" ছোটবেলার সম্পর্কের বাঁধন আর অসম বয়সের ব্যবধান কি তাদের ভালোবাসার পথ রুদ্ধ করে দিল? নাকি তারা সাহস করে সমাজ ও পরিবারের চোখ রাঙানি উপেক্ষা করে প্রকাশ করবে তাদের ভালোবাসার কথা? জবরুল ইসলামের এই উপন্যাসে প্রেম, সমাজ আর পরিবারের টানাপোড়েনের এক মর্মস্পর্শী চিত্রায়ণ।
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |