র্যামজি’স গোল্ড
by রাসেল ব্লেইক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাসেল ব্লেইকের 'র্যামজি’স গোল্ড' একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থ্রিলার। বাউন্টি হান্টার ড্রেইক র্যামজি বাবা সম্পর্কে তেমন কিছু না জেনেই বড় হয়েছে। শিকার ধরতে গিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়ায় তাকে সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে বলা হয়। ঠিক সেই সময় সিয়াটলের অ্যাটর্নির কাছ থেকে আসে একটি মেসেজ। আইডাহোতে সদ্য মৃতা এক মহিলা তাকে নগদ পঁচিশ হাজার ডলার উপহার হিসেবে রেখে গেছেন এবং বিমান টিকেটের ব্যবস্থা করতে বলেছেন। বিষয়টা সন্দেহজনক মনে হলেও ড্রেইক অ্যাটর্নির সাথে দেখা করতে যায়। সেখানে সে মহিলার একটি চিঠি আর একটি জার্নাল হস্তান্তর পায়, যা তার জীবন বদলে দেয়। জানতে পারে, বহু বছর আগে অ্যামাজন জঙ্গলে হারিয়ে যাওয়া বাবার প্রকৃত পরিচয় আর ইনকা সাম্রাজ্যের কিংবদন্তির গুপ্তধনের খোঁজ। বাবার পদাঙ্ক অনুসরণ করে ড্রেইক বেরিয়ে পড়ে হারানো শহর পাইটিটি খুঁজতে। সাথে যোগ দেয় বাবার ঘনিষ্ঠ বন্ধু ও তার আর্কিওলজিস্ট মেয়ে। এদিকে দুই সাবেক কেজিবি এজেন্ট এবং মার্কিন সরকারও তাদের নিজস্ব গোপন উদ্দেশ্যে পিছু নেয়। মেক্সিকো সিটি থেকে রিও ডি জেনেরিও, সেখান থেকে অ্যামাজনের গহীন অরণ্য—সবাই চায় জার্নালটা।
| অনুবাদক | : | খালেদ নকীব |
| প্রকাশনী | : | নয়া উদ্যোগ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |