কবে যেনো দেশদ্রোহী হয়ে যাই
by শাহ সোহেল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহ সোহেলের প্রথম কাব্যগ্রন্থ 'কবে যেনো দেশদ্রোহী হয়ে যাই'। নব্বই দশকের মাঝামাঝি সময়ে লেখালেখিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এই কবি। আধুনিক বাংলা কবিতার টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত এই দশকে নিজস্ব প্রতিশ্রুতি আর স্ব-নির্মিতির ছাপ রাখতে পেরেছেন তিনি। তাঁর কবিতায় তারুণ্য-তাড়িত আবেগ আর চিরন্তন প্রেমানুভূতিই মূল সুর।
প্রেম-প্রধান হলেও প্রেম-সর্বস্ব নন এই কবি। সমকাল, স্বদেশ আর স্ব-জাতিকেও তিনি দেখেছেন প্রেমের প্রতিভাস-আয়নায়। উৎপ্রেক্ষার নতুনত্ব, চিত্রকল্পের প্রক্ষেপণ আর দ্বান্দ্বিক উচ্চারণে তাঁর কবিতা শক্তিমান। 'বৃষ্টি হলে মন ভিজে না' কবিতাটি তাঁর ছন্দজ্ঞানের উজ্জ্বল স্মারক। ঐতিহ্য আর আধুনিক কাব্যচিন্তার প্রতি নিবেদিত এই কবির ভবিষ্যৎ উজ্জ্বল বলে আশা করা যায়।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849990451 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |