মেঘের ওপারে পরি
by শাহ সোহেল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহ সোহেলের 'মেঘের ওপারে পরি' একটি কল্পনাপ্রবণ কাব্যগ্রন্থ। কবি মেঘের দেশের নাবিক হওয়ার স্বপ্নে বিভোর। কল্পজগতের অপরাজিতার খোঁজে তিনি ঘুরেছেন কত অলিগলি, নিভিয়েছেন তৃষ্ণা ধোঁয়া ওঠা চায়ের ঘ্রাণে। গোধূলির মৃদু গন্ধে কুপির নিভু নিভু আলোয় দেখেছিলেন কাউকে বেরিয়ে আসছে সদ্য ফোঁটা জোছনার মতো।
সবই যেন মেঘের ওপারে, ভ্রম ঠেকে। যে পরীর ঘ্রাণে বিমোহিত হয়ে কবি সৃষ্টি করেছেন একের পর এক অনন্য গল্প। এখন তিনি তাকেই খুঁজছেন সাত মহাসমুদ্রের মাঝে এক চোখ বিস্ময় নিয়ে। তিনি কি আবার দেখা দেবেন, নাকি মেঘের উপরেই থাকবেন? এই প্রশ্নের উত্তর খোঁজাই এই কাব্যগ্রন্থের মূল সুর।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849954101 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |