সুখ ও সফলতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখ আব্দুর রহমান নাসির আল সাদির 'সুখ ও সফলতা' বইটি জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার নানা দিক নিয়ে আলোচনা করে। লেখকের মতে, বিপদ বা দুর্যোগের মুখে ধৈর্য হারিয়ে না ফেলে সবর, ইমান এবং তাকদিরের প্রতি অটল বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই শ্রেয়। বড় বিপদের সময় মানুষ একে অন্যের কাছে আশ্রয় খোঁজে, দাঁড়িয়ে যায় একই কাতারে, যেখানে বৈষম্য ও অনাচার ছাপিয়ে উঠে সাম্যের চিত্র।
বইটিতে বলা হয়েছে, পরিস্থিতিই মানুষকে তৈরি করে, আর পরিস্থিতি বদলালে মানুষও বদলে যায়। মানুষ জলের মতো, পাত্রের সঙ্গে সে নিজের আকার নেয়। যারা এসবকে আল্লাহর ইচ্ছা মনে করে ধৈর্যের সঙ্গে টিকে থাকতে পারে, তারাই প্রকৃত সফল। কুরআনের সুরা বাকারার ৪৫ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে লেখক মনে করিয়ে দিয়েছেন, ধৈর্য ও নামাজের মাধ্যমেই আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনের গভীর সত্য তুলে ধরা এই বইটি পাঠককে দিতে পারে দিকনির্দেশনা।
| অনুবাদক | : | শাহাদাত হোসেন |
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849513087 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |