ভয়েসেস ইন দ্যা স্নো

by ডার্সি কোটস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

412৳550৳Save 138৳ (25%)
Qty
Wishlist
Share

ডার্সি কোটসের 'ভয়েসেস ইন দ্যা স্নো' একটি ভৌতিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনির মিশেলে লেখা রোমহর্ষক উপন্যাস। অচেনা এক ঘরে ঘুম থেকে জেগে ওঠে ক্লেয়ার, সমস্ত শরীরে ক্ষত। অপরিচিত যুবক ডোরান জানায়, প্রচণ্ড তুষারঝড়ের মধ্যে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তাকে উদ্ধার করে এনেছে সে। বাইরে তখনও তুষারঝড়ের তাণ্ডব, পালানোর কোনো উপায় নেই ক্লেয়ারের। এই বিশাল অদ্ভুত বাড়িতেই সে আবিষ্কার করে ভয়ংকর কিছু প্রাণীর অস্তিত্ব, যারা একদিকে মানুষের মতো, অন্যদিকে জন্তুর মতো।

এদের শরীর বিকৃত হয়ে গেছে, হারিয়ে গেছে বুদ্ধিমত্তা আর মানবিকতা। কী কারণে এমন হলো, কোনো বৈজ্ঞানিক গবেষণা না মহাজাগতিক শক্তির প্রভাবে? ক্লেয়ার কি খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া বোনকে? মানবিকতা বনাম জান্তবতা, সভ্যতা বনাম অসভ্যতার এই লড়াইয়ে বেঁচে থাকার জন্য তাকে লড়তে হবে প্রকৃতির বিরুদ্ধেও। রহস্য আর উত্তেজনায় ভরপুর এই গল্প পাঠককে শেষ পাতা পর্যন্ত আটকে রাখবে।

অনুবাদক:অসীমা দত্ত
প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849620235
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all