স্বপ্নখুনি

by মোশতাক আহমেদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

মোশতাক আহমেদের রোমাঞ্চকর থ্রিলার 'স্বপ্নখুনি'। হামিমার স্বামী হিমেল এসেছে ডাক্তার তরফদারের কাছে পরামর্শ নিতে। কারণ তার স্ত্রী মাঝে মাঝে ভয়ংকর স্বপ্ন দেখে, অজানা এক ব্যক্তি একজনের পর একজন মানুষকে খুন করছে। তার স্ত্রীর বিশ্বাস, তার সকল স্বপ্ন সত্য।

ডাক্তার তরফদার প্রথমে বিষয়টিকে অবচেতন মনের কল্পনা ভাবলেও পরে অনুধাবন করেন বাস্তবতা আর স্বপ্নের মধ্যে সূক্ষ্ম যোগসূত্র আছে। সেই যোগসূত্র ধরে খুনির পরিচয় উদ্ঘাটন করতে এগিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, হামিমা বেরিয়ে গেছে ক্লিনিক থেকে। তাহলে কি সে খুনির ফাঁদে পা দিয়েছে?

ধীরে ধীরে চোখ খুলল হামিমা, এতক্ষণ চোখ বাঁধা ছিল তার। সামনের মানুষটাকে দেখে আঁতকে উঠল, সেই ভয়ংকর সিরিয়াল কিলার যাকে সে স্বপ্নে দেখত! হাতে চকচকে ছুরি, এই ছুরি দিয়েই সে নির্মমভাবে হত্যা করে মানুষকে। নির্জন এক কক্ষে বন্দি সে, কেউ জানে না এই কক্ষের সন্ধান। একমাত্র পরিণতি মৃত্যু! ডাক্তার তরফদার কি শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছিলেন হামিমাকে? আর কে ছিল সেই সিরিয়াল কিলার?

প্রকাশনী:অনিন্দ্য প্রকাশ
সংস্করণ:1st Published, 2023
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all