ফেটাল উইটনেস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবার্ট ব্রাইনযার 'ফেটাল উইটনেস' এক রহস্যোদ্ঘাটন থ্রিলার, যেখানে মধ্যরাতে ছাত্রীদের হলে হামলা চালায় এক রহস্যময় ব্যক্তি। খোঁজ নিতে গিয়ে গায়েব হয় এক অভিনেত্রী। 'মৃত' ভিকি দু'দিন পর ফিরে এলেও, সেই রাতেই খুন হয় সে। ভিকির পাশের ফ্ল্যাটের তরুণীটির লাশও পড়ে আছে মর্গে, আর তার মৃত্যুর ধরণ দেখে আঁতকে ওঠেন ডিটেকটিভ এরিকা ফস্টারও।
কোনো প্রমাণ না রেখে যাওয়া এই খুনিকে খুঁজে পাওয়া কি সম্ভব? সন্দেহের তালিকায় ভিকির বৃদ্ধ প্রতিবেশী, যার প্রতিটি আচরণে অ্যালার্ম বাজে এরিকার মনে; ভিকির দুলাভাই, যিনি নিজের ভয়ংকর অতীত লুকিয়ে রেখেছেন; এমনকি ভিকির বয়ফ্রেন্ডের সঙ্গেও সম্পর্ক ছিল খুন হওয়া অন্য মেয়েটির। দুই যুগ পর এরিকার প্রথম প্রেমের হঠাৎ আবির্ভাব—এটা কি কাকতালীয়, নাকি অন্য কিছুর ইঙ্গিত? নতুন শিকারের খোঁজে নামা খুনিকে কি ধরতে পারবেন এরিকা?
| অনুবাদক | : | আ স ম ফেরদৌস রহমান |
| প্রকাশনী | : | আদী প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849913450 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 242 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |