Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহনাফ তাহমিদের ‘মহারাণা প্রতাপ’ বইটি তুলে ধরে ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। ১৫৭৬ সালে হলদিঘাটির প্রান্তরে সম্রাট আকবরের বিশাল মোঘল বাহিনীর মুখোমুখি হয়েছিলেন মেবারের ক্ষুদ্র সৈন্যদল। সেই ভয়াবহ যুদ্ধক্ষেত্রে যখন সবাই পরাজয়ের দ্বারপ্রান্তে, তখনই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান ছত্রিশ বছর বয়সী এক দীর্ঘদেহী যোদ্ধা।
প্রায় সাড়ে সাত ফুট উচ্চতার সেই বীর যোদ্ধা পরেছিলেন সত্তর কেজির বেশি ওজনের বর্ম। প্রিয় ঘোড়া চেতকের পিঠে চড়ে তিনি লক্ষ্য করেছিলেন প্রতিপক্ষ সেনাপতি মানসিংহকে। জন্মভূমির স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন ছিল সেদিন মরণ আঘাত হানার। এই বইতে ফুটে উঠেছে সেই বীরের জীবনকথা, যিনি সারাজীবন মনে করতেন স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন।
ইতিহাসের এই অভূতপূর্ব দেশপ্রেমের দৃষ্টান্ত পাঠকদের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেবে।
| অনুবাদক | : | আদনান আহমেদ রিজন |
| প্রকাশনী | : | আদী প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849406375 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |