দুই পৃথিবীর সূর্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাব্বির জাদিদের উপন্যাস 'দুই পৃথিবীর সূর্য' পাঠককে টেনে নেয় এক জাদুবাস্তবতার জগতে। শিমুল ফোটার কোনো এক দিনে তামিম আবিষ্কার করে তার দাদাজানকে, যিনি তার জন্মের আগেই মারা গেছেন। মোষের পিঠে চড়ে চাপাইগাছি বিলের পাড় ধরে শুরু হয় দাদা-নাতির এক আধ্যাত্মিক পরিভ্রমণ। সেই যাত্রার শুরুতেই তামিমের সামনে খুলে যায় ইতিহাসের এমন সব অলৌকিক দরজা, যেখানে লেপ্টে আছে একাত্তরের গৌরব ও ক্ষতচিহ্ন।
মুক্তিযুদ্ধের বেদনামাখা সেই অধ্যায় তামিমকে হতবিহ্বল করে তোলে, কথা হারিয়ে যায় তার গলায়। এরপর সে ক্রমাগত খুঁড়তে থাকে নিজের অস্থির সময় আর একাত্তরের রক্তাক্ত মাটিকে। সেই খোঁড়াখুঁড়ির মাঝেই বাংলাদেশে নেমে আসে জুলাই, আর শেষ পর্যন্ত কান্না ও রক্তের কালিদাগ হয়ে ওঠে চিরন্তন।
ইতিহাস, স্বপ্ন আর বাস্তবতার মিশেলে লেখা এই উপন্যাস পাঠককে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। দেশ, মুক্তিযুদ্ধ আর আত্মার অন্বেষণ নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি অসাধারণ একটি সংযোজন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | November 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845971720 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 231 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |