কারণ আমি ঘুমাতে পারি না

জালালুদ্দিন রুমির প্রেমের কবিতা

by আনোয়ার হোসেন মঞ্জু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

আনোয়ার হোসেন মঞ্জুর 'কারণ আমি ঘুমাতে পারি না' বইটি সুফিবাদের গভীর দর্শন নিয়ে আলোচনা করেছের। আল্লাহ আত্মার মতো আর পৃথিবী দেহের মতো, আত্মা থেকেই দেহের ভালো-মন্দের উৎপত্তি। কারও কাছে সত্যিকারের ইবাদতের আশ্রয় প্রকাশ পেলে, ধর্মের রীতি-বিধি পালনের মধ্যে নিজেকে বন্দি রাখা লজ্জাকর বলে মনে হয়।

রুমির মতে, সুফিবাদ হলো দুঃখ-যাতনার সময়ে হৃদয়ে আনন্দোচ্ছ্বাসের সন্ধান পাওয়া। আল্লাহর প্রতি প্রেম জাগ্রত হলে, আল্লাহও সেই ব্যক্তির প্রতি প্রেম অনুভব করেন, এতে সন্দেহের অবকাশ নেই। আত্মা ভালোবাসে জ্ঞান, বিজ্ঞতা আর ঐশ্বর্যময় বস্তু, কিন্তু দেহ আকাঙ্ক্ষা করে বাড়িঘর, উদ্যান, দ্রাক্ষাকুঞ্জ, খাদ্যসহ জাগতিক সব বস্তু। রুমি বিশ্বাস করেন, নিরঙ্কুশ মন্দ বলে কিছু নেই, পৃথিবীর অশুভ সবই আপেক্ষিক। সাপের বিষ তার নিজের জীবন রক্ষার জন্যই, তবে মানুষের কাছে সেই বিষের অর্থ অনিবার্য মৃত্যু।

জালালুদ্দিন রুমি এই পৃথিবীকে তুলনা করেছেন নিদ্রিত ব্যক্তির স্বপ্নের সঙ্গে, যেখানে স্বপ্ন দেখার সময় বাস্তব মনে হলেও জেগে উঠলে তার কোনো লাভ হয় না। বর্তমান নির্ভর করে ঘুমের মধ্যে মানুষ কী চেয়েছিল তার ওপর। আধ্যাত্মিকতা আর সুফি দর্শনে আগ্রহী পাঠকদের জন্য এই বইটি অত্যন্ত মূল্যবান পাঠ।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Edition, june 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849971511
পৃষ্ঠা সংখ্যা:168
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all