ফিন্টেক আসছে সম্ভ্রান্ত ব্যাংকারগণ সিট বেল্ট বাধুন
by শওকত হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শওকত হোসেনের 'ফিন্টেক আসছে সম্ভ্রান্ত ব্যাংকারগণ সিট বেল্ট বাধুন' বইটি প্রযুক্তির এই যুগে আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। পনেরো বছর আগেও মোবাইলে টাকা পাঠানোর কথা কেউ ভাবেনি, আজ সঞ্চয়, পেমেন্ট, বিল পরিশোধ, ঋণ সবই করা যায় এই ছোট্ট ডিভাইসে। মোবাইল সেট যেন এক ছোটখাটো ব্যাংক শাখায় পরিণত হয়েছে।
বিদেশে ক্রাউড ফান্ডিং, ফেস স্ক্যানের মাধ্যমে কেওয়াইসি, ব্লক চেইন, ক্রিপ্টো কারেন্সি, পিয়ার টু পিয়ার লেনদেন, রোবো-অ্যাডভাইজরি এসব জনজীবনে জায়গা করে নিয়েছে। অথচ ফিন্টেক বা স্টার্টআপে আমরা অনেক পিছিয়ে। লেখক মনে করেন, আমাদের বুদ্ধিমান ও উদ্যমী যুবশক্তিকে কাজে লাগাতে চীনের মতো লিপফ্রগ কৌশল নিতে হবে।
তবে নীতিনির্ধারকদের প্রতিশ্রুতির চেয়ে প্রতিবন্ধকতাই বেশি। স্টার্টআপের জন্য অর্থ বরাদ্দ নয়, প্রয়োজন নীতি সহায়তা আর মসৃণ বাস্তবায়ন। সরকার যদি অন্তত বাধা না হয়ে দাঁড়ায়, তাতেই তরুণরা বিশ্ব জয় করতে পারবে বলে মনে করেন লেখক। স্টার্টআপের সমস্যা ও সম্ভাবনার এসব দিকই উঠে এসেছে এই বইয়ে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849981954 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |