স্বৈরতন্ত্রের কলকবজা বনাম তত্ত্বযুদ্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুসা আল হাফিজের 'স্বৈরতন্ত্রের কলকবজা বনাম তত্ত্বযুদ্ধ' বইটি ফ্যাসিবাদের বুদ্ধিবৃত্তিক পাহারাদারি ও খেদমতগিরির বিরুদ্ধে লেখকের সোচ্চার অবস্থান থেকে শুরু হয়েছে। স্বৈরতন্ত্রের বিপরীতে গণবুদ্ধিজীবিতাকে বিকশিত করার লড়াইয়ের কথা বলা হয়েছে এখানে। জনগণের জীবন সংকট, উপেক্ষিত কথন, নাগরিক অধিকার আর জীবন ও সম্মানের মূল্য প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে লেখক প্রশ্ন তুলেছেন। ক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রয়োজনীয়তাও তিনি দেখিয়েছেন।
বইটি সত্য, গণআকাঙ্ক্ষা ও ইনসাফের জন্য বুদ্ধিবৃত্তিক লড়াইকে শাণিত করার প্রেরণা দেয়। কম গণতন্ত্র, বেশি উন্নয়ন, বিকল্পহীন নেতৃত্বের ভাবমূর্তি, বিভাজন, ইসলামোফোবিয়া ইত্যাদি নানা কৌশলে কীভাবে স্বৈরতন্ত্র নিজেকে অপরিহার্য করে তোলে, তার তত্ত্বীয় খোলস উন্মোচন করেছেন লেখক। একের পর এক প্রবন্ধে তিনি বিভ্রান্তির জট খুলেছেন। এমনতর রচনাবলির একটি চয়নিকা এই বই, যা রাজনীতি ও সমাজ সম্পর্কে সচেতন পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845971614 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 118 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |