Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমরান মাহফুজের 'কালান্তরের অভিযাত্রী' বইটি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বাংলা ও বাঙালির ইতিহাস চেতনা নিয়ে এক নতুন আলোচনা। একাত্তর-পরবর্তী শিক্ষা, সংস্কৃতি ও সংগ্রামের ধারায় যারা সমাজের অগ্রগতির পাটাতন তৈরি করেছেন, তাদের অনেককেই আমরা চিনি না। ইতিহাস বোধের এই অভাবই আমাদের দায়বদ্ধতা থেকে দূরে সরিয়ে রাখে।
বইটি তিনটি পরিচ্ছেদে ২১টি রচনায় সাজানো হয়েছে। সাহিত্য সংস্কৃতি মনন অংশে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিশিষ্টজনরা। সমাজ সংস্কার অংশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী প্রমুখ। রাজনীতি ও মানুষের মুক্তি অংশে শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ আরও অনেকে। বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ, এসব ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালির আত্মপরিচয়ের সন্ধানই এই গ্রন্থের মূল উপজীব্য।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |