ঠকচাচা হাসিম শেখ রামা কৈবর্ত্ত কুবের মাঝি
বাংলা উপন্যাসে সমাজচিত্র, সাম্প্রদায়িকতা ও অসাম্প্রদায়িকতা ১৮৫৭-১৯৪৭
by আহমদ বশীর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহমদ বশীরের 'ঠকচাচা হাসিম শেখ রামা কৈবর্ত্ত কুবের মাঝি' বইটি বাংলা সাহিত্যের চারটি বিখ্যাত চরিত্রকে কেন্দ্র করে রচিত। টেকচাঁদ ঠাকুরের 'আলালের ঘরের দুলাল' থেকে ঠকচাচা, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে হাসিম শেখ ও রামা কৈবর্ত্য, আর মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' থেকে কুবের মাঝি। কিন্তু বাংলাদেশের ইতিহাসচর্চায় এদের প্রয়োজন কী?
লেখক দেখিয়েছেন, এই চরিত্রগুলো উনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলার জনজীবনের প্রতিভূ। জল-কাদা-মাখা বাঙালির সংগ্রামী অবয়ব। এদের বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে বঙ্গভঙ্গের কারণ, পূর্ববাংলার হিন্দু-মুসলমানের অসাম্প্রদায়িক চেতনার বিবরণ, আর কলকাতা-কেন্দ্রিক সারস্বত সমাজের ভুল পথে যাত্রার পরিণাম। পূর্ববাংলার এই অসাম্প্রদায়িক শক্তির যে মূল্যায়ন হয়নি, এই বই সেই ফাঁক পূরণের চেষ্টা করেছে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845971034 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |