বাঘ আসছে!
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মান্দাচিপালামে আস্তানা গেড়েছে ভয়ানক এক মানুষখেকো বাঘ। লোভনীয় টোপ দিয়েও তাকে বাগে আনা যাচ্ছে না। উল্টো প্রিয় শিকারসঙ্গী রাংগা প্রায় প্রাণ হারিয়েছিল সেই বাঘের হাতে। সব আশা ছেড়ে দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে বাঘটির মুখোমুখি হলেন শিকারি কেনেথ এন্ডারসন।
অন্যদিকে, এন্ডারসনের ছেলে ডন এক চিতাবাঘের সঙ্গিনীকে মেরে তাকে ক্ষিপ্ত করে তোলে। প্রতিহিংসায় জ্বলতে থাকা চিতাটি শুরু করে হত্যাকাণ্ড। শেষ পর্যন্ত এক পাহাড়ে চিতার মুখোমুখি হন ডন। আর মানুষখেকো বাঘ মারতে গিয়ে গভীর রাতে অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েন এন্ডারসন, এক পাশে মানুষখেকো, আরেক পাশে ক্ষিপ্ত হাতি।
জঙ্গলের বন্ধু বাইরা খালি হাতে ভালুকের কবল থেকে এন্ডারসনকে বাঁচাতে এগিয়ে আসে। শিকার ও রোমাঞ্চের এমন গল্প 'বাঘ আসছে!' পাঠককে উত্তেজনায় রাখবে।
| অনুবাদক | : | ইশতিয়াক হাসান |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847764108 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 110 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |