সিদ্ধার্থ

by হেরমান হেসে

210৳280৳Save 70৳ (25%)
Out of stock
Qty
1
Wishlist
Share

হেরমান হেসে-র কালজয়ী উপন্যাস 'সিদ্ধার্থ' আড়াই হাজার বছর আগের এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যখন গৌতমবুদ্ধ তাঁর নির্বাণের পথ প্রচার করছিলেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র সিদ্ধার্থ, যার নাম গৌতমবুদ্ধের ডাকনামের সাথে মিললেও সে সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তি। সত্য ও মুক্তির সন্ধানে সে পথে নামে, ত্যাগ করে নিজের পিতা ও ব্রাহ্মণদের শিক্ষা। বন্ধু গোবিন্দকে সাথে নিয়ে তারা বিভিন্ন শ্রমণ ও সন্ন্যাসীর কাছে যায়। মহান বুদ্ধের সান্নিধ্যে এলে গোবিন্দ শরণ নিলেও, সিদ্ধার্থ গৌতমের দর্শনের একটি বড় ত্রুটি লক্ষ্য করে এবং তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মেনে নেওয়া সত্ত্বেও সে জেতুবন ত্যাগ করে।

সত্য লাভের আকাঙ্ক্ষায় সিদ্ধার্থ এবার প্রবেশ করে ইন্দ্রিয়পরায়ণতার জগতে, যেখানে তার শিক্ষক হয় কমলা নামের এক ধনাঢ্য গণিকা এবং কামস্বামী নামের এক ধনী ব্যবসায়ী। পথে পথে সে পায় পাশা খেলোয়াড়দের এবং শেষে এক খেয়া পারাপারকারী মাঝিকে, যে পরিণত হয় তার শ্রেষ্ঠ শিক্ষক। এই সুদীর্ঘ যাত্রায় সিদ্ধার্থ কি শেষ পর্যন্ত নির্বাণের পথ খুঁজে পায়, তা নিয়েই গল্পের সাসপেন্স। দীর্ঘকাল ভারতে বসবাসকারী নোবেল বিজয়ী এই লেখক তার জাদুকরী বর্ণনার মাধ্যমে তৈরি করেছেন এক অনন্য ফিকশন, যা বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।

অনুবাদক:মুহাম্মদ তানিম নওশাদ
প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:২য় মুদ্রণ, ২০১৮
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848863046
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

অনুবাদ উপন্যাস এর আরও বই

See all

More Categories

See all

ঐতিহ্য এর আরও বই

See all

You May Also Like

See all