Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাব্বির জাদিদের 'পিতামহ' উপন্যাসটি ৪৯৭ খ্রিস্টাব্দে ইয়াসরিবে জন্ম নেওয়া এক বিস্ময়কর আরব শিশু শাইবার জীবনকথা, যিনি পরিণত বয়সে জাহিলি আরবের কিংবদন্তিতুল্য নেতা আবদুল মোত্তালিব হয়ে ওঠেন। তার সময়ের মক্কা ছিল স্মরণকালের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল- নবি-জন্মের পূর্বাভাস, কন্যাশিশু হত্যা, গোত্রীয় দাঙ্গা, কৌলিন্য প্রথা, প্রেম-দ্রোহ, কাব্যযুদ্ধ, দাসব্যবস্থা, লুটতরাজ আর হস্তিবাহিনীর কাবা আক্রমণে গোটা আরব অগ্নিগর্তের কিনারায়।
প্রায় দেড় হাজার বছর আগের আরব্য ইতিহাসের টালমাটাল সময়কে মনোরম গদ্যে ও বিস্তৃত প্রেক্ষাপটে তুলে এনেছেন একুশ শতকের বাঙালি কথাশিল্পী। ষষ্ঠ শতকের অন্ধকারচ্ছন্ন আরব এবং আমাদের পিতামহকে জানতে এই উপন্যাস পাঠ করা প্রতিটি পাঠকের জন্য একটি অনন্য অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 528 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |