অভ্যুত্থানের চিন্তাশিখা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইতিহাস আমাদের দাঁড় করিয়ে দিয়েছে পরিবর্তনের এক জটিল মোড়ে। বহু ঝড়-ঝাপটা পেরিয়ে সেই সন্ধিক্ষণে এসে পৌঁছেছে এক মোলাকাত, যার শুরুটা কিন্তু রাস্তায় নয়, ঘটেছিল চিন্তার ময়দানেই। মুসা আল হাফিজের এই গ্রন্থের চিন্তাগুলো বাংলাদেশের সমাজমন ও আসন্ন বাস্তবতাকে পাঠ করেছিল সেই সময়েই, যখন সেই বাস্তবতা এখনও দৃশ্যমান হয়ে ওঠেনি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আগে থেকেই তিনি কোটা আন্দোলনের সূত্র ধরে বিপ্লবের পথ দেখিয়েছিলেন, আর ১৮ জুলাই প্রকাশিত তার কলামগুলোই হয়ে উঠেছিল পুরো লড়াইয়ের রূপকল্প। এই গ্রন্থের লেখাগুলো বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও ইতিহাসকে নতুন করে পড়ার চেষ্টা, বিশেষ করে বাঙালি মুসলিম-প্রশ্নকে উপনিবেশ ও কলকাতাকেন্দ্রিক বাবু রেনেসাঁর প্রচলিত বয়ানের বাইরে গিয়ে দেখার প্রয়াস। মুসা আল হাফিজ এখানে খুলে দিয়েছেন উত্তর-ঔপনিবেশিক অনুসন্ধানের নতুন দরজা, প্রচলিত বুদ্ধিবৃত্তির চেনা ছক ভেঙে তিনি হাজির করেছেন ভাবনার এক নতুন বানান, যার গুরুত্ব তত্ত্বীয় আজাদির পথে দিন দিন বেড়েই চলেছে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845970051 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |