টানেল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এরনেস্তো সাবাতোর 'টানেল' বিশ শতকের অন্যতম প্রশংসিত মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রথম প্রকাশের সময়ই টমাস মান ও আলবেয়ার কামুর প্রশংসা কুড়িয়েছিল বইটি, অস্তিত্ববাদের ধ্রুপদি উপন্যাস হিসেবে বিবেচিত হয়। চিত্রকর হুয়ান পাবলো কাস্তেল এক ছবির প্রদর্শনীতে মারিয়া ইরিবার্নের দেখা পায়, তারপরই তার জীবন বদলে যেতে থাকে।
মারিয়ার যত কাছে আসে কাস্তেল, ততই সে এক গভীর কালো সুড়ঙ্গে খাবি খেতে থাকে। সে জানতে পারে মারিয়া আসলে বিবাহিত, তার স্বামী এক ধনী অন্ধ ব্যক্তি। আগেও তার এক প্রেমিক ছিল, যে তীব্র বিরাগে আত্মহত্যা করেছে। এসব অজানা তথ্য জানার পর কাস্তেলের দখলি মনোভাব ও ঈর্ষাবোধ ক্রমেই তীব্র হতে থাকে।
উপন্যাসের প্রথম বাক্যই শুরু হয় চাঞ্চল্যকর খবর দিয়ে, জেলখানা থেকে কাস্তেল নিজেই এই অসামান্য কাহিনি বর্ণনা করছে। প্রেম, ঈর্ষা ও মনস্তাত্ত্বিক জটিলতার এই গভীর আখ্যান পাঠককে এক অদ্ভুত টানেলের ভেতর দিয়ে নিয়ে যাবে।
| অনুবাদক | : | আলীম আজিজ |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761978 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 119 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |