রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ মাছুম চৌধুরীর 'রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং' বইটি দেখিয়ে দেয়, সম্পর্কই ব্যবসার মূল চালিকাশক্তি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সৃষ্টির শুরু থেকেই, আর তার ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, আস্থা, সহানুভূতি ও সততা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা পেশাগত, সব সম্পর্কের মূলে থাকে সততা।
সেলস ও মার্কেটিংয়ের ক্ষেত্রেও এই সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর ভ্যালু। সৎ মানুষ হলে কাস্টমারকে সেরা সার্ভিস দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা যায়। তবেই কাস্টমার পায় কোয়ালিটি প্রোডাক্ট ও কোয়ালিটি সার্ভিস, তৈরি হয় লয়্যাল কাস্টমার। দীর্ঘমেয়াদে কাস্টমার কাভারেজ বাড়িয়ে বিজনেস গ্রোথ নিশ্চিত করার কৌশলও এখানে আলোচিত।
ডিজিটাল মিডিয়ার এই যুগে সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে ব্যস্ত। কিন্তু লেখকের মতে, ডিজিটাল মার্কেটিং হোক বা কোয়ান্টাম মার্কেটিং, রিলেশনশিপ মার্কেটিং ছাড়া কিছুই সম্ভব নয়। এই বইটি তাদের জন্য, যারা ব্যবসায় দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে সাফল্য পেতে চান।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |