টমাস হ্যারিসের সাইকোলজিক্যাল থ্রিলার 'রেড ড্রাগন'। ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারকে ধরতে মরিয়া এফবিআই তাদের সেরা এজেন্ট উইল গ্রাহামকে পাঠায় কুখ্যাত ডক্টর লেকটারের কাছে। সেই ভয়ঙ্কর খুনির পেছনে ছুটতে গিয়ে উইল বুঝতে পারে, ধূর্ত খুনিটি এখন তাকেই টার্গেট করেছে। আর এই কাজে বন্দী অবস্থাতেও সাহায্য করেছে স্বয়ং ডক্টর লেকটার। বাঁচার একমাত্র উপায় সেই ধূর্ত খুনিকে ধরাই। সবাই যখন নিশ্চিত যে খুনি মারা গেছে, ঠিক তখনই আসে চূড়ান্ত আঘাত... কিন্তু কে, কীভাবে?
বিশ্ববিখ্যাত সাইকো থ্রিলার 'সাইলেন্স অব দি ল্যাম্বস'-এর প্রিক্যুয়েল এই উপন্যাস। হ্যানিবল লেকটার চরিত্রের সূচনা এখানেই। যারা সাসপেন্স আর মনস্তাত্ত্বিক রহস্য পছন্দ করেন, তাদের জন্য এটি একটি অসাধারণ পাঠ।
| অনুবাদক | : | মোহাম্মদ নাজিম উদ্দিন |
| প্রকাশনী | : | বাতিঘর |
| সংস্করণ | : | 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848279269 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | অনুবাদ বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।