জায়েদ মালিকের 'ভবের হাট' উপন্যাসে পর্দার তল থেকে উঠে আসা এক সংগঠন ঘুম হারাম করে দিয়েছে ডক্টর মিহিরের। দিনের পর দিন আত্মহত্যাবিরোধী ক্যাম্পেইন চালিয়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ডাক্তারের ওপর নেমে আসে নতুন কড়াঘাত। সংগঠনটির গোপন এজেন্ডা এক ঝলকে ঘুরিয়ে দেবে পৃথিবীর অর্থনীতি, রাজনীতি আর ধর্মনীতির কনস্পিরেসি জগতে। সেই জগতের নামই 'ভবের হাট', যে হাটে দরকষাকষি হয় পৃথিবীর আদি দ্বৈরথ 'শান্তি' আর 'নৈরাজ্যের'।
এক অখ্যাত মেয়ের আত্মহত্যাই খুলে দেয় আন্তর্জাতিক ষড়যন্ত্রতত্ত্বের দুয়ার! কনস্পিরেসি থ্রিলারপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আখ্যান, যা পাঠককে টেনে নেবে অজানা এক জগতে।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।