দি অ্যাকমপ্লিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্টিভ কাভানাহর থ্রিলার 'দি অ্যাকমপ্লিস' শুরু হয় ড্যানিয়েল মিলারের গল্প দিয়ে, যে স্যান্ডম্যান নামে পরিচিত এক কুখ্যাত সিরিয়াল কিলার, চৌদ্দজনকে হত্যার পর নিখোঁজ হয়ে যায়। তার স্ত্রী ক্যারি মিলারকে ধরা হয় এই খুনগুলোর সহযোগী হিসেবে। এফবিআই, মিডিয়া এবং রাষ্ট্রপক্ষ সবাই বিশ্বাস করে এই নারী তার স্বামীর অপরাধে সক্রিয় ভূমিকা রেখেছে। কিন্তু আইনজীবী এডি ফ্লিনের মনে হয় ক্যারি সম্পূর্ণ নির্দোষ, স্বামীর অপরাধের ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। এদিকে স্ত্রীকে বাঁচাতে আবার সক্রিয় হয় স্যান্ডম্যান, আর একের পর এক খুন করতে থাকে মামলার সাক্ষীদের।
এডি কি আদালতে প্রমাণ করতে পারবে ক্যারির নির্দোষিতা? নাকি এই মামলা হেরে গিয়ে সে নিজেই হবে স্যান্ডম্যানের পরবর্তী শিকার? সিরিয়াল কিলিং, পুলিশি তদন্ত এবং কোর্টরুম ড্রামায় ভরা এই উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখে। রহস্য আর উত্তেজনার অপূর্ব সমন্বয়ে লেখা 'দি অ্যাকমপ্লিস' থ্রিলার প্রেমীদের জন্য একটি দারুণ পাঠ।
| অনুবাদক | : | ইশরাক অর্ণব |
| প্রকাশনী | : | চিরকুট |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |