ড্যান ব্রাউনের ‘দ্য সিক্রেট অভ সিক্রেটস’ উপন্যাসে আবারও ফিরে এসেছেন বিখ্যাত সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডন। প্রাগের প্রাচীন নগরীতে তার লক্ষ্য ছিল নোয়েটিক বিজ্ঞানী ক্যাথেরিন সলোমনের যুগান্তকারী এক বক্তৃতা শোনা, যার সাথে সবেমাত্র তার প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। কিন্তু ক্যাথেরিনের আসন্ন বইটি মানব চেতনা সম্পর্কে প্রচলিত ধারণাকে ভেঙে চুরমার করে দিতে পারে, এমন তথ্যে ভরপুর। বক্তৃতার রাতেই প্রাগে ঘটে এক নৃশংস খুন, আর পরদিন সকালে নিখোঁজ হন ক্যাথেরিনসহ তার অপ্রকাশিত পাণ্ডুলিপি। ল্যাংডনকে আবারও টেনে নেওয়া হয় এক প্রাণঘাতী ষড়যন্ত্রের কেন্দ্রে, যেখানে তার পিছু নিয়েছে বোহেমিয়ার প্রাচীন পুরাণ থেকে উঠে আসা এক ভয়ঙ্কর আততায়ী। প্রাগ থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক—ঘটনার জাল ছড়িয়ে পড়ে সর্বত্র, আর অত্যাধুনিক বিজ্ঞান ও প্রাচীন আধ্যাত্মিকতার সংঘাতে ল্যাংডনকে খুঁজে বের করতে হয় এমন এক গোপন প্রজেক্ট, যা বদলে দিতে পারে মানুষের মন সম্পর্কে আমাদের দীর্ঘদিনের বিশ্বাস। রুদ্ধশ্বাস এই থ্রিলারে ইতিহাসের আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অপেক্ষা করছে পাঠকের জন্য।
| অনুবাদক | : | সালমান হক,মারুফ হোসেন -২,মো. ফুয়াদ আল ফিদাহ |
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 640 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |