একটি নৃশংস খুনের ঘটনা। এরকম বিকৃত মানসিকতার অপরাধী রবার্ট হান্টার আগে কখনো দেখেনি। এই মামলা তাকে সহ্যশক্তির চূড়ান্ত সীমায় নিয়ে যাবে। ফোনের ওপাশ থেকে ডিউটিরত অফিসার প্রশ্ন করে, “আপনি কি শয়তানের অস্তিত্বে বিশ্বাস করেন, ডিটেকটিভ?” রবার্ট হান্টার ঘটনাস্থলে পৌঁছানোর পর বুঝতে পারে, তার সারা জীবনের কেসগুলোর কোনোটাই এর ধারেকাছেও নয়। ময়নাতদন্তে বেরিয়ে আসে, ভিকটিমের লাশের ভেতরে খুনি রেখে গেছে একটি কবিতা। কয়েকদিন পর পাওয়া যায় আরেকটি লাশ। খুনের ধরন আলাদা হলেও হিংস্রতার ছাপে যেন একই হাতের কাজ। দ্বিতীয় লাশের ভেতরেও কবিতা পাওয়া যায়। ফলে স্পষ্ট হয়ে যায়, দুটি খুন একই সুতোয় গাঁথা।
শহরে আবির্ভাব ঘটেছে নতুন এক সিরিয়াল কিলারের। যে পরিকল্পনা করে খুন করে, মৃত্যুর আগে ভয়ের কাঁপনটাই যার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ ফরেনসিক কোনো আলামত না পেলেও রবার্ট হান্টারকে খুঁজে বের করতেই হবে এই নৃশংস অপরাধীর পরিচয়। ক্রিস কার্টারের 'জেনেসিস' উপন্যাসটি রহস্যপ্রেমী পাঠকদের জন্য দারুণ এক ভয়াবহ অভিজ্ঞতা।
| অনুবাদক | : | ইমতিয়াজ আজাদ |
| প্রকাশনী | : | চিরকুট |
| সংস্করণ | : | 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 477 |
| ট্যাগ | : | অনুবাদ বই (নতুন) |