ওজের জাদুকর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লেম্যান ফ্রাঙ্ক বউমের কালজয়ী শিশুসাহিত্য 'ওজের জাদুকর' শুরু হয় আমেরিকার কানসাসের এক খামারবাড়িতে। সেখানে চাচা-চাচির সাথে থাকে ছোট্ট মেয়ে ডরোথি, আর তার প্রিয় কুকুর টোটো। একদিন প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠলে পুরো ঘরসহ ডরোথি আর টোটো উড়ে যায় মানচকিনদের অচেনা দেশে। সেই দেশে ঘর পড়ে চাপা পড়ে মারা যায় এক দুষ্ট ডাইনি, তাই মানচকিনরা ডরোথিকে মুক্তিদাতা হিসেবে বরণ করে নেয়। বাড়ি ফেরার পথ খুঁজতে ডরোথিকে যেতে হয় পান্নানগরে, রহস্যময় ওজের জাদুকরের কাছে।
পথে সে জোট বাঁধে তিন সঙ্গীর সঙ্গে। মগজের অভাব বোধ করা কাকতাড়ুয়া, হৃদয়হীন টিনের কাঠুরিয়া আর সাহসহীন ভীতু সিংহ, সবাই চায় জাদুকরের কাছে নিজেদের চাওয়া পূরণ করতে। কিন্তু জাদুকর শর্ত দেয়, আগে তাদের মারতে হবে আরেক ডাইনিকে। ডরোথি কি পারবে সেই বিপদ সামলাতে? ফিরতে পারবে কি তার প্রিয় চাচা-চাচির কাছে?
গল্পটি যেমন সহজ, তেমনই গভীর। বন্ধুত্ব, সাহস আর নিজের শক্তিতে বিশ্বাসের বার্তা নিয়ে এটি শিশুদের পাশাপাশি বড়দের কাছেও সমান প্রিয়। স্বপ্নময় এই আখ্যান পাঠকের মনে চিরকালের মতো জায়গা করে নেয়।
| অনুবাদক | : | রামকৃষ্ণ পাল |
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849564263 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |