দ্য অ্যালকেমিস্ট
পাওলো কোয়েলহোর 'দ্য অ্যালকেমিস্ট' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক মেষপালক বালক। যখন সে তার গন্তব্য খোঁজার সিদ্ধান্ত নেয়, তখন সে আর সাধারণ থাকে না। তার ভেতরের সত্তা তাকে কেবল সেই কাঙ্ক্ষিত পথেই চালিত করে, আর গন্তব্য তখন গৌণ হয়ে যায়। পথ চলাতেই আনন্দ খুঁজে পায় সে। সম্পদ খোঁজার জন্য যাত্রা শুরু করলেও আসলে সে কি নিজেকেই আবিষ্কার করলো?
নিজেকে খোঁজার পথ প্রত্যেক মানুষের জন্য আলাদা। সেই পথে হোঁচট খাওয়া আর দ্বন্দ্বে ভোগা অনিবার্য। যারা প্রাথমিক বাধা অতিক্রম করতে পারে, ভাগ্য তখন তাদের সাহায্যে এগিয়ে আসে। পুরো যাত্রাটা কি কাকতালীয় ঘটনার খেলা, নাকি ঈশ্বর নিজে হাত ধরে সেই বালককে পথ দেখিয়েছেন? পাঠক নিজের বিশ্বাস অনুযায়ী এই প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবেন। এই স্বাধীনতাই পাঠকের জন্য এক বড় প্রাপ্তি।
| অনুবাদক | : | সায়মা জাহান |
| প্রকাশনী | : | শব্দশৈলী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849979044 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।