Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সনৎকুমার সাহা অর্থনীতিবিদ হিসেবে বিদ্যায়তনিক ক্ষেত্রে পরিচিত, তবে ভাষা-সাহিত্যের নিপুণ বিশ্লেষক হিসেবেও তিনি বাংলাদেশের পাঠকদের কাছে বহু বছর ধরে প্রতিষ্ঠিত। তাঁর নতুন বই 'বাস্তবতার মাত্রাবিচার' সাহিত্যের ব্যাখ্যানিয়ে আলোচনা। শুরু হয়েছে 'প্রিয় কবিতা' কী ও কেন, সেই প্রশ্নকে সামনে রেখে, যা ব্যক্তিগত রুচি ও স্মৃতির আলাপ ছাপিয়ে কবিতা পড়ার এক ভিন্নতর দিশা দেখায়।
এরপর আলোচনায় এসেছে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলনের তৎপরতা, একুশ শতকে রবীন্দ্রসাহিত্যের প্রাসঙ্গিকতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নিবিড় মাত্রাবিচার। বর্তমানের পাটাতনে দাঁড়িয়ে লেখক ফিওদর দস্তয়েভস্কির কথাসাহিত্যের পুনর্বিচার ও সালমান রুশদির ভারতীয় ইতিহাসকেন্দ্রিক উপন্যাসের বিশ্লেষণ করেছেন, কথা বলেছেন বব ডিলানের 'লিরিক' বা কবিগানের সাহিত্যমূল্য নিয়েও। সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য এটি একটি সমৃদ্ধ পাঠ।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 101 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |