মহানবি মুহাম্মদের
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশিষ্ট আমেরিকান ধর্মতত্ত্ববিদ ও বক্তা ড. ইয়াসির ক্বাদির 'মহানবি মুহাম্মদের' গ্রন্থটি তার অত্যন্ত জনপ্রিয় ১০১ পর্বের ইংরেজি ভিডিও লেকচার সিরিজের বাংলা অনুবাদ। এই দুই খণ্ডের বইতে রাসুলুল্লাহ (সা.)-এর সম্পূর্ণ জীবন ও তৎকালীন সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। লেখক শুধু নবিজির জীবনকাহিনিই বর্ণনা করেননি, বরং তার জন্মের আগের ঐতিহাসিক ঘটনা, সমসাময়িক আরবের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও বিশ্লেষণ করেছেন।
বাংলা ভাষায় সিরাহ নিয়ে অনেক বই থাকলেও অধিকাংশই অনুবাদের শুষ্কতায় ভোগে। এই গ্রন্থটি সেই ধারা থেকে ভিন্ন। নবিজির জীবনের অনেক ঘটনাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে, যা সাধারণ সিরাহ গ্রন্থে মেলে না। গল্পের ঢঙে লেখা বইটি সাহাবি, তাবেয়িন ও তাবে-তাবেয়িনদের বর্ণিত অসংখ্য বাস্তব ঘটনার মাধ্যমে নবিজির জীবনের একটি প্রাণবন্ত ছবি আঁকে।
এটি কোনো প্রচলিত জীবনীগ্রন্থ নয়, বরং মুখে মুখে বলা নবিজির জীবনকথা। ড. ক্বাদির সহজ-সরল ও প্রাঞ্জল বক্তব্যের এই গ্রন্থরূপ বাংলাভাষী পাঠকদের কাছেও সমানভাবে আকর্ষণীয় হবে।
| অনুবাদক | : | মাহমুদ হোসেন |
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849668176 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 1306 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |