উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী কৃষণ চন্দরের বিখ্যাত ব্যঙ্গধর্মী উপন্যাস 'আমি গাধা বলছি'। প্রগতিশীল লেখক আন্দোলনের সক্রিয় এই কর্মী তাঁর গল্প ও উপন্যাসে সমাজের ভেজাল সংস্কৃতি আর বৈষম্যকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন। উপন্যাসটিতে তিনি একটি গাধার মুখ দিয়ে সমাজের অসঙ্গতি আর মানুষের জীবনের দুর্গতির কথা বলেছেন। মানুষের চেয়ে অনেক বেশি ভালো একটি গাধার সত্তাকে তিনি তুলে ধরেছেন এখানেথা লেখকের মতে, জীবনের শ্রম আর ভালোমানুষি দিয়ে গঠিত গাধা এক নিস্পাপ সত্তা।
কৃষণ চন্দরের গল্প বলার দক্ষতা যেমন অসাধারণ, উপন্যাসেও তেমনই ছন্দময় ঢং। তাঁর উপন্যাসগুলো আকারে বড় নয়, বড় গল্পের পর্যায়ে পড়ে, কিন্তু দৃশ্যপটের বিস্তার আর সামাজিক, রাজনৈতিক ও মানবিক চেতনার জটিলতায় ভরপুর। ব্যঙ্গ ছিল তাঁর লেখার স্থায়ী বৈশিষ্ট্য, যা নির্ভেজাল রোমান্টিক গল্পেও দেখা যায়।
উপন্যাসের শেষ লাইনে লেখকের মূল্যায়নই যেন পুরো বইয়ের বক্তব্য হয়ে ওঠে — গাধা হলো জীবনের শ্রম আর ভালোমানুষি দিয়ে গড়া এক নিস্পাপ সত্তা, মানুষের চেয়ে অনেক উত্তম একটি প্রাণী।
| অনুবাদক | : | মোস্তফা হারুন |
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Printed, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984410517X |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।