আমলার আমলনামা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাহবুব তালুকদারের 'আমলার আমলনামা' সরকারি কর্মজীবনের এক অন্তরঙ্গ আত্মজৈবনিক কাহিনি। ১৯৭২ সালে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী তাঁকে বঙ্গভবনে সরকারি চাকরিতে নিয়োগ দেন, পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৌজন্যে তিনি ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত হন। প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালনের সময় লেখক যে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এই বই তারই আলেখ্য।
প্রশাসন অঙ্গনের ছোট-বড় অনেক ঘটনা পাঠকের কৌতূহল মেটানোর মতো উপাদান নিয়ে সাজানো হয়েছে এই গ্রন্থে। ঘটনার অন্তরালের বিষয়গুলোও লেখক যত্নসহকারে তুলে এনেছেন বিশেষ গুরুত্ব দিয়ে। কথাশিল্পী ও কবি হিসেবে মাহবুব তালুকদার এই লেখাটিকে নির্জলা তথ্যের বর্ণনা না রেখে রসোত্তীর্ণ অভিজ্ঞানে পরিণত করেছেন।
ঘটনার প্রতি বিশ্বস্ত থেকে লেখা এই আত্মজৈবনিক রচনা প্রশাসন অঙ্গনের চেনা-অচেনা এক প্রকাশ্য দলিল। যারা সরকারি চাকরির ভেতরের গল্প জানতে আগ্রহী, তাদের জন্য এটি অত্যন্ত মূল্যবান পাঠ।
| প্রকাশনী | : | মাওলা ব্রাদার্স |
| সংস্করণ | : | Revised Edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849283386 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 206 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |