সরদার ফজলুল করিমের 'ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ' গ্রন্থে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। আবদুর রাজ্জাক ছিলেন এক রহস্যময় ও কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তাঁর নিজের রচনা প্রায় নেই বললেই চলে, অথচ তাঁকে ঘিরে গড়ে উঠেছে নানা উপাখ্যান। আহমদ ছফা তাঁর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে লিখেছেন 'যদ্যপি আমার গুরু', হুমায়ুন আজাদও তাঁকে নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন।
হুমায়ুন আজাদের ভাষায়, আবদুর রাজ্জাক ছিলেন সে-অনন্য পুরুষ, যাঁকে ঘিরে কয়েক দশক ধরে জড়ো হয়েছে নানা রহস্য। তিনি মোটা মোটা বই লেখেননি, নিজের নামের সঙ্গে কোনো উপাধিও যুক্ত করেননি, তবু হয়ে উঠেছেন জ্ঞানজগতের কিংবদন্তি। প্রাচীন ঋষিদের মতো সারা জীবন জ্ঞান আহরণে কাটিয়েছেন এবং পার্থিব সাফল্যকে অবহেলা করেছেন। শুধুই জ্ঞানের জন্য সব ত্যাগ করে তিনি হয়ে উঠেছেন এই সময়ের জ্ঞানতাপস।
| প্রকাশনী | : | হাওলাদার প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849992356 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |