আলোর ডুব

একজন শিক্ষকের অন্তর জ্বালা ও একটি জাতির মূল্যবোধ সংকটের গল্প 'আলোর ডুব'

by মোসলেম উদ্দিন সাগর

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

অপূর্ণ সরকার ছিলেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, কিন্তু মায়ের ইচ্ছা আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দ্র শেখর স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিসিএস পাস করে শিক্ষা ক্যাডারে যোগ দেন। সরকারি কলেজে শিক্ষকতা শুরু করলেও কিছুদিন পরই দেখেন, পড়ানো আর পরীক্ষা নেওয়া ছাড়া তার আর কিছু করার সুযোগ নেই। সহকর্মীদের সঙ্গে মানুষের জাগরণ নিয়ে কথা বললে দেখেন তারা সবাই বঞ্চিত হতে হতে হতাশাগ্রস্ত। ভালোবাসার মানুষটিও শিক্ষকতাকে কম দামি পেশা মনে করে দূরে সরে যায়।

একদিন নিজের ছাত্রই ময়লা পানির বালতি তার মাথায় ঢেলে দেয়। লজ্জা আর হতাশায় অপূর্ণের স্বপ্ন ভেঙে যায়। চরম অপমানে শিক্ষক মুখ লুকিয়ে চলে, ফলে নিভে যায় জাতির আলো, ডুবে যায় শিক্ষকের আশার আলো। মা হারানোর বেদনাও সইতে হয় তাকে করোনা মহামারিতে, মায়ের শেষ ইচ্ছা ছেলের বউ দেখা পূরণ হয় না। মোসলেম উদ্দিন সাগরের 'আলোর ডুব' উপন্যাসটি শিক্ষক সমাজের বঞ্চনা, মূল্যবোধের সংকট আর নির্মাতাদের নীরব যন্ত্রণার বেদনাময় চিত্র। সমাজের চোখে শিক্ষক দণ্ডিত, কিন্তু ভেতরের সিস্টেমটা কেউ দেখে না, কীভাবে শিক্ষককে অকর্মা বানিয়ে রাখা হচ্ছে।

প্রকাশনী:এশিয়া পাবলিকেশন্স
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all